আমুদরিয়া নিউজ : শচীন পুত্রের বিয়েতে দেখা গেল গোটা বচ্চন পরিবারকে। বৃহস্পতিবার মুম্বাইয়ে অর্জুন তেন্ডুলকর ও সানিয়া চান্দোক সাত পাকে বাধা পড়লেন।সেই সুবাদেই দীর্ঘদিন বাদে দেখা গেল জয়া অমিতাভের সঙ্গে অভিষেক-ঐশ্বর্যকেও।বহুদিন বাদে ‘বচ্চন’ পরিবারকে একসঙ্গে দেখে সেই মুহূর্তকে ক্যামেরাবন্দী করার সুযোগ হাতছাড়া করেনি ছবিশিকারীরা। যেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। দীর্ঘদিন পর বচ্চন পরিবারকে দেখে খুশি অনুরাগিরা।