আমুদরিয়া নিউজ : আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলা হয়েছে ইরানে। পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। এমনই হামলা হয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে। সেখানে ইরানের মিসাইল হামলা হয়। তখন সেখানে ছিলেন ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু এবং তাঁর দল। তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তিনি জানান, যেখানে হামলা হওয়ার পরে ধোঁয়া উঠছিল সেই ধ্বংসাবশেষের খুবই কাছে তাঁরা ছিলেন। তাঁদের সেখান থেকে ছুটে পালাতে হয়।