আমুদরিয়া নিউজ : ২৪ নম্বর ওয়ার্ডের ফুলেশ্বরী বাজার লাগোয়া ইন্ডোর স্টেডিয়ামের সামনে লটারির দোকান নিয়ে বসেন এক ব্যবসায়ী। শনিবার সকালে দোকান খোলার পরে তিনি যখন টিকিট গোছাচ্ছিলেন, সে সময়ে তাঁর দোকানের সামনে একটি বাইক দাঁড়িয়েছিল। তাতে একজন চালকের আসনে। একজন পেছনে। কিছুক্ষণ পরে আরোহী নেমে তাঁর দোকানের কাছে যায়। টেবিলের পেছন দিকে দাঁড়ায়। আচমকা গলায় টান অনুভব করেন পিন্টুবাবু। বুঝতে পারেন তাঁর গলার সোনার চেন টেনে নেওয়ার চেষ্টা হচ্ছে। তিনি বাধা দেওয়ার আগেই চেনটি নিয়ে আরোহী বাইকে উঠলে দ্রুতগতিতে তারা পালায়। লটারি ব্যবসায়ী চেয়ার ছুঁড়ে মারলেও সেই চেষ্টা কাজে লাগেনি। পুলিশ সিসি ক্যামেরা খতিয়ে দেখছে।