আমুদরিয়া নিউজ : এস আই আর নিয়ে সুপ্রিম কোর্টের উপর আস্থা রেখেই মঙ্গলবার সন্ধ্যেবেলা সাময়িকভাবে ধরনা প্রত্যাহার করে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন শীর্ষ আদালতের রায় অনুযায়ী ভোটের আগের দিন পর্যন্ত নাম তোলার সুযোগ রয়েছে। তাই জনসাধারণের চিন্তার কোন কারণ নেই। সেই রায়ের উপর আস্থা রেখেই সাময়িকভাবে ধরনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। আজ সুপ্রিম কোর্টে এস আই আর মামলার শুনানির দিন ছিল। এখানে জানানো হয়, নির্বাচন ঘোষণা হওয়ার পরও সুপ্রিম কোর্টের হাতে মামলা থাকবে। কাজী সাধারণ মানুষের চিন্তার কোন কারণ নেই। ধরনা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী আরও জানান, মানুষ তার সঠিক অধিকার পাবেন এবং তিনি প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে শীঘ্রই দেখা করতে যাবেন।