আমুদরিয়া নিউজ : এপ্রিল মাসে দু- দফা ভোটের উদ্দেশ্যে সব রাজনৈতিক দল প্রচার চালাচ্ছে জোর কদমে। এমন সময় ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)- এর তল্লাশিতে খাস কলকাতায় এক ব্যবসায়ীর বাড়ি থেকে এক কোটি ২০ লক্ষ টাকার বিপুল পরিমাণ নগদ উদ্ধার করা হলো। বিপুল পরিমাণ টাকা কিভাবে এলো তা নিয়ে প্রশ্ন উঠেছে এবং তদন্তকারীরা এর সূত্র খুঁজছেন।
জানা গিয়েছে, বুধবার সকাল থেকে ই ডি নির্মাণ সংস্থার অফিসে এবং ছয়টি স্থানে তল্লাশি চালায়। বালিগঞ্জের ‘ত্রাস’ সোনা পাপ্পু ও তার ঘনিষ্ঠ রাহুল দাসের বাড়িতে ও হানা দেয়। এরপর কাকুলিয়া রোডের বাড়িতে তল্লাশি চলে দীর্ঘক্ষণ। সেখানকার নির্মাণ ব্যবসায়ী জয় কান্দারের বাড়ি থেকেই উদ্ধার হয় এক কোটি ২০ লক্ষ টাকা।
এডি সূত্রে খবর, এই বিপুল পরিমাণ টাকার উৎস কি তা জানাতে পারেন নি ব্যবসায়ী।
বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, উদ্ধার হওয়া টাকা তৃণমূলের এবং জয়কান্দারের সঙ্গে দেবাশীষ কুমার, জাভেদ খানের মতো নেতাদের যোগ রয়েছে। তবে তদন্ত কমিশন বিপুল টাকার উৎসের সন্ধানে তদন্ত চালাচ্ছেন বলে জানা গিয়েছে।