আমুদরিয়া নিউজ : গত বছর বেঙ্গালুরু স্টেডিয়ামের দুর্ঘটনায় ১১ জন প্রাণ হারিয়েছেন। সেই ঘটনার প্রতি শ্রদ্ধা জানাতে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, নতুন মরশুমের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হবে। প্রতিবছর আইপিএল শুরু হয় উৎসবের মতো আলো সেলিব্রেটি পারফরম্যান্স গ্ল্যামার আর উত্তেজনা নিয়ে। কিন্তু এবারের চিত্রটা একটু আলাদা। বিসিসিআইয়ের সাধারণ সম্পাদক দেবজিৎ শইকিয়া জানান, গতবছরের জুনের ঘটনাকে স্মরণ করে উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হচ্ছে যার মাধ্যমে মৃতদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হবে। যদি উদ্বোধনী অনুষ্ঠান না থাকলেও গভার্নিং কাউন্সিল সমাপ্তি অনুষ্ঠানকে বিশেষ করে তোলার পরিকল্পনা করছে। আগামী ৩১শে মে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ যেখানে খেলোয়াড়রা দর্শক ও সেলিব্রিটিরা একসঙ্গে আনন্দ উদযাপন করবেন। এটি হবে মর্যাদাপূর্ণ এক অনুষ্ঠান যেখানে খেলা জয় এবং শ্রদ্ধা এক সঙ্গে উদযাপিত হবে।
জানা গিয়েছে, আইপিএলের ইতিহাসে এমন উদাহরণ বিরল। তবে এই সিদ্ধান্তে স্পষ্ট হয়, খেলা কখনো শুধু উৎসব নয়। তাই উদ্বোধনী অনুষ্ঠান না থাকলেও খেলার উত্তেজনা দর্শকদের উচ্ছ্বাস এবং মৃতদের প্রতি শ্রদ্ধা একই মঞ্চে দেখা যাবে।