আমুদরিয়া নিউজ : বাংলাদেশ সরকার আইপিএল খেলা এ সংক্রান্ত সব বিজ্ঞাপন ও অনুষ্ঠান সম্প্রচার আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই ঘোষণা এসেছে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের থেকে। এই সিদ্ধান্তের পেছনে কারণ হিসেবে বলা হয়েছে, দেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে, যা বাংলাদেশের ভক্ত ও জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, বিসিসিআইয়ের এই পদক্ষেপ অযৌক্তিক এবং বাংলাদেশের দর্শকরা এটি গ্রহণযোগ্য মনে করছেন না। এই কারণে সম্প্রচার আপাতত বন্ধ রাখা হয়েছে। এর পাশাপাশি টি২০ বিশ্বকাপেও নিজেদের ম্যাচ ভারতে খেলতে আপত্তি জানিয়েছে বাংলাদেশ।