আমুদরিয়া নিউজ: চালু হতে চলেছে ভারতের প্রথম বুলেট ট্রেন ‘B28’। রেল মন্ত্রক ২০২৭ সালের মার্চের মধ্যে এই হাই-স্পিড ট্রেনটি তৈরি করতে চলেছে । ট্রেনটি বেঙ্গালুরুর BEML-এর রেল কোচ কমপ্লেক্সে তৈরি হচ্ছে বলে জানা গিয়েছে ।
২০২৪ সালের অক্টোবরে Integral Coach Factory এই প্রকল্পের জন্য BEML-কে ২টি হাই-স্পিড ট্রেনসেটের ডিজাইন, নির্মাণ ও চালুর চুক্তি দিয়েছে ।
ঘণ্টায় ২৮০ কিমি গতিতে চলবে ট্রেনটি ।প্রথম ট্রেনটি ২০২৭ সালের প্রথম দিকে মধ্যে চালানোর সম্ভাবনা রয়েছে । পরীক্ষা ও ট্রায়াল চালানোর পর ২০২৭ –এর আগস্টের মধ্যে চালু করার কথাও ভাবা হয়েছে।