আমুদরিয়া নিউজ : পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে, ভারত আজ গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নামিবিয়ার বিরূদ্ধে খেলবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা সাতটায়। শ্রীলঙ্কার পল্লেকেলে স্টেডিয়ামে আজ শ্রীলঙ্কা, ওমানের মুখোমুখি হবে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অন্য একটি ম্যাচে, বিকেল তিনটেয় নেপাল, ইতালির মোকাবিলা করবে।