আমুদরিয়া নিউজ : ২০২৩ সালের অক্টোবর থেকে টি-২০ ক্রিকেটে দুর্দান্ত ফর্মে রয়েছে টিম ইন্ডিয়া। এই সময়ে ভারত খেলেছে ৫৬টি ম্যাচ, জিতেছে ৪৮টি এবং হেরেছে মাত্র ৮টি। সুপার ওভারে গড়ানো তিনটি ম্যাচেই জয় পেয়েছে ভারয় এই সময় ওভার প্রতি ৯.৬৯ রান করে তুলেছে ভারত—বিশ্বে সর্বোচ্চ। ৬২টি ম্যাচে ২০ বার ২০০ বা তার বেশি রান করেছে টিম ইন্ডিয়া, যা অন্য যে কোনও দলের চেয়ে অনেক বেশি। সদ্য শেষ হওয়া নিউজ়িল্যান্ড সিরিজে তিন ইনিংসে দুশোর বেশি রান এবং এক ম্যাচে মাত্র ১০ ওভারে ১৫৪ রান তুলে নজির গড়েছে ভারত। বিশ্বকাপ স্কোয়াডের ব্যাটাররা এই সময়ে ১০৮১টি ছক্কা হাঁকিয়েছেন। এর মধ্যে অভিষেক শর্মাই মেরেছেন ২৪৯টি ছক্কা—সর্বোচ্চ। সব মিলিয়ে, টি-২০ ক্রিকেটে বর্তমানে ভারতের আক্রমণাত্মক ব্যাটিং প্রতিপক্ষদের জন্য বড় চ্যালেঞ্জ।