আমুদরিয়া নিউজ : অভয় সিং, যিনি ‘IIT বাবা’ নামে পরিচিত। উচ্চ বেতনের চাকরি ছেড়ে সন্ন্যাস গ্রহণ করে আলোচনায় এসেছিলেন। মহাকুম্ভে তিনি সংসার ত্যাগ, মোক্ষ ও বৈরাগ্যের কথা বলেছিলেন। তবে সবাইকে চমকে দিয়ে তিনি সম্প্রতি গোপনে বিয়ে করে আবার সংসার জীবনে ফিরে এসেছেন, যা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।
জানা গিয়েছে, মহাকুম্ভে তাঁর গেরুয়া পোশাক, সাবলীল ইংরেজি এবং বিজ্ঞানের জ্ঞান অনেককে অবাক করেছিল। তবে সেই সন্ন্যাসীই এবার জীবনে নতুন মোড় নিয়ে বিয়ে করে সংসার জীবনে ফিরে এসেছেন। যা নিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি।