আমুদরিয়া নিউজ : ভোটার তালিকার বিশেষ সংশোধন ইস্যুতে রাজনৈতিক উত্তাপের মধ্যেই বিস্ফোরক মন্তব্য করে বিতর্কে জড়ালেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ধরনা মঞ্চ থেকে তিনি সরাসরি দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কড়া হুঁশিয়ারি দেন।
কল্যাণের অভিযোগ, দিল্লিতে বৈঠকের সময় সিইসি নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন এবং আঙুল তুলে কথা বলেছিলেন। সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আপনি যদি চিফ ইলেকশন কমিশনার না হতেন, তাহলে আঙুলটা কেটে বাদ দিয়ে আসতাম।”
তৃণমূলের দাবি, ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়ায় লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে। সেই কারণেই তারা প্রতিবাদে সরব হয়েছেন। অন্যদিকে বিজেপি এই মন্তব্যকে “অগণতান্ত্রিক ও হুমকিমূলক ভাষা” বলে কড়া সমালোচনা করেছে। প্রশ্ন হলো, ২৬শের আগে এই হম্বতম্বি কি তবে বাংলায় জয় নিশ্চিতের অহংকার ?