By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Amudarya News
  • হোম
  • পডকাস্ট
  • দেশ
    • পশ্চিমবঙ্গ
  • বিদেশ
  • উত্তরবঙ্গ
    • শিলিগুড়ি
    • দার্জিলিং
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • স্বাস্থ্য
  • English
  • More
    • বিনোদন
    • চাকরি বিষয়ক
    • প্রযুক্তি/টেকনোলজি
    • আইন-আদালত
    • এলজিবিটিকিউ
    • ব্যবসা
    • শিক্ষা
    • সম্পাদকীয়
Live TV
Font ResizerAa
Amudarya NewsAmudarya News
Search
  • হোম
  • পডকাস্ট
  • দেশ
    • পশ্চিমবঙ্গ
  • বিদেশ
  • উত্তরবঙ্গ
    • শিলিগুড়ি
    • দার্জিলিং
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • স্বাস্থ্য
  • English
  • More
    • বিনোদন
    • চাকরি বিষয়ক
    • প্রযুক্তি/টেকনোলজি
    • আইন-আদালত
    • এলজিবিটিকিউ
    • ব্যবসা
    • শিক্ষা
    • সম্পাদকীয়
Follow US
Amudarya News > বিদেশ > ইরানে ‘স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদে’র বিরুদ্ধে প্রতিবাদে মানবাধিকার কর্মী আত্মঘাতী
বিদেশ

ইরানে ‘স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদে’র বিরুদ্ধে প্রতিবাদে মানবাধিকার কর্মী আত্মঘাতী

Amudarya Desk, Siliguri
Last updated: November 14, 2024 12:01 pm
Amudarya Desk, Siliguri
Share
SHARE

আমুদরিয়া নিউজ : ইরানের অতি পরিচিত মানবাধিকার কর্মী কিয়ানোস সানজারি সোশাল মিডিয়ায় পোস্ট দিয়ে লিখেছিলেন, বুধবার সে দেশের সন্ধ্যা ৭টার মধ্যে সেখানে জেলে বন্দি ৪ জন মানবাধিকার কর্মীকে মুক্তি না দিলে তিনি আত্মহত্যা করবেন। নির্দিষ্ট সময় পেরোনোর পরে তিনি আত্মঘাতী হয়েছেন বলে তাঁর সহকর্মীরা জানিয়েছেন। এবং মৃত্যুর আগে তিনি সোশাল মিডিয়ায় একটি পোস্টে লিখে গিয়েছেন, একদিন ইরানিরা জেগে উঠবে এবং দাসত্বের শৃঙ্খল ছিন্ন করে বেরোবে বলে তিনি আশা করেন।

সানজারি ইরানের তালিবান সহ কট্টরপন্থী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের কঠোর সমালোচক ছিলেন। তিনি গণতান্ত্রিক ব্যবস্থা বিশ্বাসী মানুষ ছিলেন। তিনি মনে করতেন, কারও মতপ্রকাশের জন্য তাকে বন্দি করা উচিত নয়।

তিনি মৃত্যুর আগে যে পোস্টে আত্মহত্যার কথা লিখেছিলেন, তাতে ফাতেমে সেফহারি, নাসরিন সকরামি, তোমায়াজ সালাহি এবং আরসাম রেজায়িকে মুক্তি দিতে বলেছিলেন। তিনি খোমেইনি ও তাঁর সহযোগীদের ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদে আত্মহত্যা করবেন বলেও লিখেছিলেন।

ইরানে মাশা আমিনির মৃত্যুর পর সে দেশে বিপুল বিক্ষোভ হয়েছিল। সেই বিক্ষোভে সামিল হওয়ার জন্য ওই চারজনকে গ্রেফতার করা হয়েছিল।

মাশা আমিনি ছিলেন ২২ বছর বয়সী স্বাধীনচেতা এক নারী। যিনি ২০২২ পুলিশ হেফাজতে মারা যান। তা নিয়ে প্রতিবাদ করেন মানবাধিকার কর্মী সানজারিও। সানজারি ১৯৯৯ থেকে ২০০৭ সালের মধ্যে অনেকবার গ্রেফতার হন, ছাড়াও পান।

২০০৭ সালে তিনি ইরান থেকে চলে যান নরওয়েতে। সেখানে আশ্রয় নেন। যুক্তরাষ্ট্রের ভয়েস অব আমেরিকার পার্সিয়ান বিভাগে যোগ দেন। কিন্তু ২০১৬ সালে তিনি তার বাবা-মায়ের সঙ্গে থাকার জন্য ইরানে ফেরত আসলে তাকে গ্রেপ্তার করা হয় ও দেশটির ইভিন কারাগারে ১১ বছরের জন্য কারাবাসের আদেশ দেওয়া হয়।

ইরানের তাজরিশে অবস্থিত ওই কারাগারে প্রধানত রাজনৈতিক বন্দিদের রাখা হয়। তবে ২০১৯ সালে তিনি চিকিৎসার কারণে জামিনে মুক্তি পান এবং পরবর্তীতে একটি মনোরোগ হাসপাতালে ভর্তি হন।
তিনি স্থানীয় গণমাধ্যমে বলেছিলেন যে তাকে বৈদ্যুতিক শক দেওয়া হয়েছিলো, একটি বিছানায় শিকলবন্দি করা হয়েছিল এবং তার শরীরে বিভিন্ন পদার্থ ইনজেক্ট করা হয়েছিল। বিবিসির সূত্রের এই খবর জানা গিয়েছে।

Share This Article
Facebook Whatsapp Whatsapp Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe

Popular Posts

৫০০ প্যাকেট চকোলেট বোম সহ বিপুল শব্দ বাজি উদ্ধার দিনহাটায়

Amudarya Desk, Siliguri
1 Min Read

দেশের পরবর্তী প্রধান বিচারপতি হতে চলেছেন সূর্য কান্ত! সুপারিশ করলেন গাভাই

Amudarya Desk, Siliguri
1 Min Read

১৬ বছর লিভ ইনে থাকলে ধর্ষণের অভিযোগ করা যাবে না, সুপ্রিম কোর্ট

Kishore Saha
0 Min Read

এবার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোলকে ধরিয়ে দিলে ১০ লক্ষ টাকা

Amudarya Desk, Siliguri
0 Min Read

You Might Also Like

বিদেশ

ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রুশ হামলা

0 Min Read
বিদেশ

হলোকস্টের জন্য ক্ষমা প্রার্থনা করবেন আমস্টারডামের মেয়র

1 Min Read
বিদেশ

অজানা রোগে ৫৩ জন মৃত কঙ্গোয়

0 Min Read
দেশবিদেশ

জঙ্গিদের সমর্থনে পোস্ট, লাদেনের ছেলেকে দেশ ছাড়তে বলল ফ্রান্স

1 Min Read
Amudarya News

The greatest poet Rabindranath Tagore talked about the marginal people, Amudarya News talks about them. Our motto is, be the voice of the marginal. Our slogan is Voice of Marginal. Amudarya is not only the marginalized on the basis of religion, but also the marginalized in the overall context of life. Amudarya News is flowing like the current of one of the oldest rivers in the world.

Facebook-f X-twitter Youtube Medium Telegram Whatsapp
  • North Bengal News
  • Youtube News Channel Siliguri
  • Siliguri Corridor strategic news
  • Blogs
  • Contact

© Amudarya News. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?