আমুদরিয়া নিউজ : উত্তর ২৪ পরগনা বসিরহাটের ভারত-বাংলাদেশ সীমান্তের ঘোজাডাঙ্গায় লালুয়া মেরুদন্ডী কর্মতীর্থে যুবসাথীর আবেদনপত্র নিতে ও জমা দিতে উপচে পড়ল ভিড়। সোমবার সকাল থেকে বিকেল অবধি দেখা গেল লম্বা লাইন। ঘোজাডাঙ্গা ,ইটিন্ডা, গাছা, আকারপুর সহ বিস্তীর্ণ এলাকার বেকাররা ফর্ম নিতে গিয়েছিলেন।