By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Amudarya News
  • হোম
  • দেশ
  • বিদেশ
  • জীবন সংগ্রাম
  • ধর্মশিক্ষা-কর্মশিক্ষা
  • খেলাধূলা
  • শিলিগুড়ি
  • English
  • More
Live TV
  • নারীশক্তি
  • আইন-আদালত
  • ব্যবসা
  • রাজনীতি
  • এলজিবিটিকিউ
  • চাকরি বিষয়ক
  • বেড়ু-বেড়ু
  • চিঠিঃ সেকাল-একাল
  • শিল্প-সাহিত্য-সংস্কৃতি
Thursday, Mar 5, 2026
Font ResizerAa
Amudarya NewsAmudarya News
  • আইন-আদালত
  • এলজিবিটিকিউ
  • খেলাধূলা
  • চাকরি বিষয়ক
  • চিঠিঃ সেকাল একাল
  • জীবন সংগ্রাম
  • দেশ
  • ধর্মশিক্ষা-কর্মশিক্ষা
  • নদী কথা
  • নারীশক্তি
  • বিদেশ
  • বেড়ু বেড়ু
  • শিলিগুড়ি
  • ব্যবসা
  • রকমারি
  • রাজনীতি
  • শিল্প সাহিত্য সংস্কৃতি
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
Search
  • হোম
  • দেশ
  • বিদেশ
  • জীবন সংগ্রাম
  • ধর্মশিক্ষা-কর্মশিক্ষা
  • খেলাধূলা
  • শিলিগুড়ি
  • English
  • More
Follow US
Amudarya News > অপরাধ > আবারও হিট অ্যান্ড রান শিলিগুড়িতে, আতঙ্ক, ক্ষোভ শহরে
অপরাধউত্তরবঙ্গ

আবারও হিট অ্যান্ড রান শিলিগুড়িতে, আতঙ্ক, ক্ষোভ শহরে

Kishore Saha
Last updated: March 4, 2026 1:12 pm
Kishore Saha
Share
SHARE

আমুদরিয়া নিউজ : রাত তখন সবে ১০টা। শিলিগুড়ি থানা থেকে বড় জোর দেড় কিলোমিটার দূরে এক তরুণী রাস্তায় পড়ে রক্তাক্ত অবস্থায় আর্তনাদ করছেন বাঁচা-বাঁচাও। তাঁর স্কুটি ছিটকে গড়াচ্ছে রাস্তার মাঝে। একটি চারচাকার গড়ি তীব্র গতিতে তাঁকে ধাক্কা মেরে পালিয়েছে। সেই আর্তনাদ শুনে স্থানীয়রা ও পথাচারীরা মিলে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

সোমবার রাতে শিলিগুড়ির আলো চৌধুরী মোড়ের ঘটনা। এই ঘটনায় শহরবাসীদের মধ্যে ক্ষোভ দানা বাঁধছে। কারণ, সেবক রোডে হিট অ্যান্ড রানের ঘটনার পরে এখনও দুসপ্তাহ কাটেনি। আগের ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। এক তরুমী এখনও জখম অবস্থায় ভর্তি রয়েছেন মেডিক্যাল কলেজ হাসাপাতালে। এবার ফের শিলিগুড়িতে হিট অ্যান্ড রানের ঘটনা ঘটল।

এবারের জখম তরুণীর নাম অঙ্কিতা দাস। স্থানীয় লোকজন, পথচারীরা মিলে তাঁকে হাসপাতালে ভর্তি করান। বর্তমান তিনি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

ওই তরুণীর ভাই অভয় জানান, রাতে তার দিদি অঙ্কিতা দাস কাজ সেরে লেকটাউন হয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় তীব্র গতিতে থাকা একটি গাড়ি আচমকা ধাক্কা মেরে পালিয়ে যায় বলে অভিযোগ। তরুণীটি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকেন। স্থানীয় বাসিন্দারা দ্রুত শিলিগুড়ি জেলা হাসপাতালে হাসপাতালে পাঠান।

খবর পেয়ে পরিবারের লোকজন শিলিগুড়ি হাসপাতালে পৌঁছে আহত যুবতীকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। তবে পরিবারের অভিযোগ, এই সময় পুলিশ তাদের কোনো রকম সাহায্য করেনি। উল্টে শিলিগুড়ি থানা ও এনজেপি থানা কোন এলাকার মামলা তা নিয়ে ঠেলাঠেলি হয়েছে বলে অভিযোগ।

পুলিশ জানিয়েছে, চালককে গ্রেফতার করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, মদ্যপ অবস্থায় থাকার কারণেই ঘটনাটি ঘটিয়ে সে পালানোর চেষ্টা করেছিল। কিন্তিু, সিসি ক্যামেরার ফুটেজ ভাইরাল হওয়ায় পুলিশ তাকে দ্রুত গ্রেফতার করতে পেরেছে।

প্রশ্ন হল, শহরে এমন বেপরোয়া চালকদের রাশ টানতে কি পুলিশ আরও নজরদারি বাড়াবে না! সেই সঙ্গে এই ধরনের ঘটনায় দোষীদের বিরুদ্ধে তদন্ত করে দ্রুত উপযুক্ত সাজা দেওয়ার ব্যবস্থা  করতে হবে।

Share This Article
Facebook Whatsapp Whatsapp Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe

Popular Posts

উন্নাও ধর্ষণকান্ডে দোষীর কারাদণ্ড স্থগিত, আবেদন সুপ্রিম কোর্টে

Amudarya Desk, Siliguri
1 Min Read

ইডি-সিবিআই লেলিয়ে দিক আমাদের উপরে, চ্যালেঞ্জ প্রশান্ত কিশোরের

Amudarya Desk, Siliguri
1 Min Read

রসায়নে নোবেলজয় তিন দেশের ৩ বিজ্ঞানীর, কোন গবেষণায় করলেন বাজিমাত?

Amudarya Desk, Siliguri
1 Min Read

রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য

Amudarya Desk, Siliguri
2 Min Read

You Might Also Like

আন্দোলনউত্তরবঙ্গ

বনবস্তিবাসীদের উন্নয়নের স্বার্থে একগুচ্ছ দাবিতে বন দপ্তরের ডিএফডিকে ডেপুটেশন

1 Min Read
Uncategorizedঅপরাধআন্তর্জাতিক

এলোপাথাড়ি ছুরি চালিয়ে ১৮ জনকে জখম করে ধৃত মহিলা

1 Min Read
অপরাধআইন-আদালতআন্তর্জাতিকবিদেশ

এপস্টাইনকে ক্লাব থেকে বের করে দিয়েছিলাম, বললেন ডোনাল্ড ট্রাম্প

1 Min Read
উত্তরবঙ্গদেশ

অ্যাডমিট কার্ড পায়নি কোচবিহারের ১১ জন মাধ্যমিক পরীক্ষার্থী, ডিআইকে স্মারকলিপি

1 Min Read
Amudarya News

The greatest poet Rabindranath Tagore talked about the marginal people, Amudarya News talks about them. Our motto is, be the voice of the marginal. Our slogan is Voice of Marginal. Amudarya is not only the marginalized on the basis of religion, but also the marginalized in the overall context of life. Amudarya News is flowing like the current of one of the oldest rivers in the world.

Facebook-f X-twitter Youtube Medium Telegram Whatsapp
  • North Bengal News
  • Youtube News Channel Siliguri
  • Siliguri Corridor strategic news
  • Blogs
  • Contact

© Amudarya News. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?