আমুদরিয়া নিউজ : কলকাতা হাইকোর্টের যিনি ল-অফিসার অর্থাৎ আইনজীবী, তাঁকেই বিচারকদের ঘেরাওয়ে নেতৃত্ব দেওয়ার মামলায় গ্রেফতার করল রাজ্য পুলিশ। শুক্রবার সকালে বাগডোগরা এয়ারপোর্টের ঘটনা। পুলিশ জানায়, ধৃতের নাম করেছিলেন মোফাক্কেরুল। রাজ্য পুলিশের এডিজি জানিয়েছেন, ওই ঘটনার পরে একাধিক মামলা দায়ের হয়েছে। এখনও অবধি ৩৫ জনকে ধরা হয়েছে।
এই অবস্থায়, আজ শুক্রবার মালদহে ওই ঘটনার তদন্ত করতে পৌঁছচ্ছে এন আই এ-কর টিম। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে নির্বাচন কমিশন এন আই এ-কে তদন্ত করে ৬ এপ্রিলের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দিতে বলেছে।
দুদিন আগে মালদহের বিভিন্ন এলাকায় এস আই আরের জেরে নাম বাদ যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ হয়। কালিয়াচক-২ নম্বর ব্লকে এসআইআরের কাজে গিয়েছিলেন বিচারবিভাগীয় আধিকারিকরা। তাঁদের বেলা ৪টে থেকে প্রায় রাত ১২টা অবধি ঘেরাও করে রাখা হয় বলে অভিযোগ। ওই ঘটনার মূল অভিযুক্ত বলে কলকাতা হাইকো্রর্টের আইনজীবীর নামে মামলা হয়েছে। তিনি ইটাহারের বাসিন্দা হলেও এখন কলকাতায় থাকেন। এদিন বাগডোগরা হয়ে তিনি বেঙ্গালুরু যাওয়ার চেষ্টা করছিলেন বলে পুলিশের দাবি।