আমুদরিয়া নিউজ : পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে সিঙ্গল বেঞ্চ ৩১৩ জন শিক্ষকের নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছিল। তবে এই নির্দেশকে এখন স্থগিত করেছেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এর ফলে শিক্ষকের চাকরি এখনই বাতিল হচ্ছে না এবং তারা সাময়িকভাবে নিয়োগে থাকবেন।