আমুদরিয়া নিউজ : নদিয়ার চাপড়া থানার পূর্ব খ্রিস্টানপাড়া এলাকায় পুকুর থেকে মনোজ মণ্ডল নামে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকালের ঘটনা। অভিযোগ, সোমবার রাতে মনোজকে তাঁর ভাই ডেকে নিয়ে যায়। দুজনের মধ্যে জমি নিয়ে গোলমাল চলছিল। মনোজবাবুর পরিবারের অভিযোগ, তাঁর ভাই ও ভাইপোরা ওই ঘটনায় জড়িত। পুলিশ অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে।