আমুদরিয়া নিউজ : অষ্ট্রেলিয়ায় ১৬ বছর বয়স পর্য়ন্ত কেউ সোশাল মিডিয়া ব্যবহার করতে পারবে না। সে দেশের সরকারের ওই পদক্ষেপ দেখে অনেকেই বিষয়টি নিয়ে ভাবছে। গোয়া সরকার ভাবছে, সেখানে নাবালকদের সোশাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আনা যায় কি না তা খতিয়ে দেখা দরকার। গোয়ার তথ্য-প্রযুক্তি মন্ত্রী জানিয়ে দিয়েছেন, তাঁরা নাবালকদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নিয়ন্ত্রণের আইন অস্ট্রেলিয়ায় কীভাবে কার্যকর হয়েছে তা খতিয়ে দেখতে শুরু করেছেন।