পশ্চিমবঙ্গের একটি ইংরেজি মিডিয়াম স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রীদের দিয়ে টাওয়েল ডান্স করানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে। নেট দুনিয়ার কয়েকজন দাবি করেছেন, উত্তর ২৪ পরগণার একটি স্কুলের ঘটনা।
রবিবার রাত থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে। আমুদরিয়া ভিডিওর সত্যতা যাচাই করেনি। মেরে খোয়াবো মে জো আয়ে, গানটির সঙ্গে কয়েকজন ছাত্রীর নাচের ভিডিও ছড়িয়ে পড়েছে ডিজিটাল দুনিয়ায়। সমালোচনা শুরু হয়েছে।
তবে বলিউডে টাওয়েল ডান্স অনেকদিন আগেই জনপ্রিয়। দিলওয়ালে দুলহনিয়া লে ডায়েঙ্গে সিনেমায় কাজের টাওয়াল ডান্স সুপারহিট গানের দৃশ্য হিসেবে পরিচিত। ডিজিটাল দুনিয়ার অনেকে বলছেন, সিনেমা আর স্কুলের প্ল্যাটফর্ম গুলিয়ে দিলে চলবে না। স্কুলের তরফে কি বিবৃতি জারি হয় সেটাই দেখার বিষয়।