আমুদরিয়া নিউজ : ঋতুকালীন স্বাস্থ্য সংবিধানস্বীকৃত মৌলিক অধিকার—এই মর্মে এক নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে সরকারি ও বেসরকারি—সব স্কুলে ছাত্রীদের জন্য বিনামূল্যে পরিবেশবান্ধব স্যানিটারি প্যাড দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি জে বি পারদিওয়ালা ও আর মহাদেবনের বেঞ্চ জানায়, স্কুলে মেয়েদের জন্য আলাদা ও ব্যবহারযোগ্য শৌচাগার, পর্যাপ্ত জল এবং দিব্যাঙ্গ শিক্ষার্থীদের উপযোগী শৌচালয় থাকা বাধ্যতামূলক। এই নির্দেশ অমান্য করলে বেসরকারি স্কুলের স্বীকৃতি বাতিল পর্যন্ত হতে পারে।
আদালতের পর্যবেক্ষণ, স্যানিটারি প্যাড ও শৌচাগারের অভাব সংবিধানের ১৪, ২১ ও ২১এ ধারায় প্রদত্ত সমতা, মর্যাদা ও শিক্ষার অধিকার লঙ্ঘন করে। এই মামলাটি দায়ের করেছিলেন জয়া ঠাকুর। চূড়ান্ত রায় সংরক্ষিত থাকলেও অন্তর্বর্তী নির্দেশ হিসেবে এই আদেশ কার্যকর হবে।
Leave a Comment