আমুদরিয়া নিউজ: বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণার পরেও তৃণমূল দলে ফের ভাঙ্গন। সাংবাদিক সূত্রে জানা যায়, টিকিট না পেয়ে দলের ওপর ক্ষুব্ধ হয়ে তৃণমূল ছাড়লেন সুনীল সিং। সোমবারে কথা নিজেই ঘোষণা করেন তিনি। তৃণমূল ছাড়ার পর তিনি জানান, বিজেপিতে যোগদানের কথা। এছাড়াও তিনি নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিংহের হয়ে প্রচারে নামবেন বলে জানিয়েছেন। দল ছাড়ার কারণ হিসেবে তিনি জানিয়েছেন, দীর্ঘদিন দলের কাজকর্মে নিষ্ক্রিয় রাখা এবং যোগাযোগের অভাবের কথা। তবে নোয়াপাড়ার কেন্দ্রকে ঘিরে এই ঘটনায় রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই ঘটনা থেকে ভোটের আগে তৃণমূল শিবিরে আবার ভাঙ্গনের ইঙ্গিত পাওয়া যায়, যারা রাজনৈতিক না হলে প্রভাব ফেলতে পারে বলে অনেকে মনে করেন।