আমুদরিয়া নিউজ : পশ্চিমবঙ্গে বিশেষ সংক্ষিপ্ত পুনর্বিবেচনা (SIR) প্রক্রিয়ার চূড়ান্ত ভোটার তালিকা আগামী ২৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক (CEO) এই তথ্য সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারকে জানিয়েছেন। নির্বাচন কমিশন সূত্রে খবর, নির্ধারিত সময় মেনেই তালিকা প্রকাশের প্রস্তুতি চলছে।
তবে যেসব আবেদন বা নাম নিয়ে আপত্তি ও অসঙ্গতি রয়েছে, সেগুলি আলাদা করে খতিয়ে দেখা হবে। প্রয়োজন হলে বিচার বিভাগীয় আধিকারিকদের মাধ্যমে সেগুলির নিষ্পত্তি করা হবে। অর্থাৎ ২৮ ফেব্রুয়ারির তালিকা প্রকাশিত হলেও কিছু ক্ষেত্রে পরে সংশোধনী বা সম্পূরক তালিকা প্রকাশ হতে পারে।
ভোটের আগে তালিকা নির্ভুল রাখতে নির্বাচন কমিশন বিশেষ গুরুত্ব দিচ্ছে। প্রশাসনের দাবি, স্বচ্ছ ও সঠিক তালিকা প্রকাশ করাই তাদের প্রধান লক্ষ্য।