By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Amudarya News
  • হোম
  • পডকাস্ট
  • দেশ
    • পশ্চিমবঙ্গ
  • বিদেশ
  • উত্তরবঙ্গ
    • শিলিগুড়ি
    • দার্জিলিং
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • স্বাস্থ্য
  • English
  • More
    • বিনোদন
    • চাকরি বিষয়ক
    • প্রযুক্তি/টেকনোলজি
    • আইন-আদালত
    • এলজিবিটিকিউ
    • ব্যবসা
    • শিক্ষা
    • সম্পাদকীয়
Live TV
Font ResizerAa
Amudarya NewsAmudarya News
Search
  • হোম
  • পডকাস্ট
  • দেশ
    • পশ্চিমবঙ্গ
  • বিদেশ
  • উত্তরবঙ্গ
    • শিলিগুড়ি
    • দার্জিলিং
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • স্বাস্থ্য
  • English
  • More
    • বিনোদন
    • চাকরি বিষয়ক
    • প্রযুক্তি/টেকনোলজি
    • আইন-আদালত
    • এলজিবিটিকিউ
    • ব্যবসা
    • শিক্ষা
    • সম্পাদকীয়
Follow US
Amudarya News > উত্তরবঙ্গ > দ্বন্দ্ব ভুলে সখ্যতা বাড়ছে প্রাক্তন মন্ত্রী ও সাংসদের, জল্পনা কোচবিহারে
উত্তরবঙ্গরাজনীতি

দ্বন্দ্ব ভুলে সখ্যতা বাড়ছে প্রাক্তন মন্ত্রী ও সাংসদের, জল্পনা কোচবিহারে

Amudarya Desk, Siliguri
Last updated: December 22, 2024 11:41 am
Amudarya Desk, Siliguri
Share
SHARE

আমুদরিয়া নিউজঃ বিগত ৫ বছরের বেশি সময় ধরে দুজনের মধ্যে দ্বন্দ্বের জেরে বিরাট দূরত্ব দেখা গিয়েছিল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে একে অন্যের ছায়াও মাড়াতেন না। কাকা-ভাইপোর সম্পর্ক তলানিতে ঠেকেছিল। কোচবিহারের রাজনীতিতে পরিচিত মুখ সেই প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এবং প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায়ের মধ্যে সম্প্রতি সখ্যতা বাড়ছে।

শনিবার প্রাক্তন মন্ত্রী বর্তমানে কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের বাড়িতে যান কোচবিহারের প্রাক্তন সাংসদ ও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। সেখানে রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন পার্থ। দীর্ঘ কয়েক বছর পর রবীন্দ্রনাথ ঘোষের বাড়িতে এলেন তিনি। তবে কি দ্বন্দ্ব ভুলে ফের সখ্যতা হচ্ছে দুই নেতার! জেলা রাজনৈতিক মহলে এই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। ফের একবার কোচবিহারের রাজনীতির ময়দানে কাকা-ভাইপোর যুগলবন্দী দেখার পালা।

তবে এই নিয়ে রবীন্দ্রনাথ ঘোষ বলেন, তাদের মধ্যে দেখা সাক্ষাৎ, কথাবার্তা হয়। গত লোকসভা নির্বাচন, উপনির্বাচনে তারা একসাথে কাজ করেছেন। একটা সম্পর্ক হলে সেখানে অনেক সময় ভুল বোঝাবুঝি হয়, তা মিটে যায়। সম্পর্ক থেকে যায়। আমরা পার্টির জন্য আরও ভালো ভাবে যাতে কাজ করা, সেটা করব। মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত উন্নয়ন মূলক প্রকল্প, কাজগুলো যাতে সাধারণ মানুষ সুবিধা নিতে পারেন তার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। পার্থ প্রতিম রায় এদিন বলেন, বর্ষীয়ান নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন। তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে কথা হয়েছে।

দলের উন্নয়নে সাধারণ মানুষের জন্য তারা একসঙ্গে কাজ করবেন বলে জানান তিনি। কয়েক দিন আগে রবীন্দ্রনাথ ঘোষ ও পার্থ প্রতিম রায় একে অপরের অফিসে গিয়ে দেখা করে সংশ্লিষ্ট অফিসের বিষয় নিয়ে আলোচনা করেন।

Share This Article
Facebook Whatsapp Whatsapp Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe

Popular Posts

আপনি কি জানেন, ফলের রানীকে?

Amudarya Desk, Siliguri
1 Min Read

বিমান দুর্ঘটনা, ক্ষতিগ্রস্তদের ১০০ মিলিয়ন ওন বিটিএস গায়কের

Amudarya Desk, Siliguri
0 Min Read

ভাইপোকে দলছাড়া করলেন মায়াবতী

Kishore Saha
0 Min Read

মোনালিসার চিত্রের স্থান পরিবর্তন ল্যুভর মিউজিয়ামে, দেখতে লাগবে বাড়তি অর্থ

Amudarya Desk, Siliguri
0 Min Read

You Might Also Like

ধর্মশিক্ষা-কর্মশিক্ষাপশ্চিমবঙ্গরকমারিরাজনীতি

এবার ব্রিগেডে লক্ষ কণ্ঠে হরিনাম কীর্তন

0 Min Read
আইন-আদালতবিদেশরাজনীতি

ইজরায়েলের প্রধানমন্ত্রী নিউইয়র্কে এলেই গ্রেফতার, ফের হুঁশিয়ারি মামদানির

1 Min Read
উত্তরবঙ্গপ্রকৃতি

পর্যটকদের কাছে ডাকছে ছিপছিপে

1 Min Read
রকমারিরাজনীতি

মিনাখায় তৃণমূলের কোন্দলে বোমাবাজি, জখম ৬, ঠেকাতে গিয়ে আক্রান্ত পুলিশ

Amudarya News

The greatest poet Rabindranath Tagore talked about the marginal people, Amudarya News talks about them. Our motto is, be the voice of the marginal. Our slogan is Voice of Marginal. Amudarya is not only the marginalized on the basis of religion, but also the marginalized in the overall context of life. Amudarya News is flowing like the current of one of the oldest rivers in the world.

Facebook-f X-twitter Youtube Medium Telegram Whatsapp
  • North Bengal News
  • Youtube News Channel Siliguri
  • Siliguri Corridor strategic news
  • Blogs
  • Contact

© Amudarya News. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?