আমুদরিয়া নিউজ : আরবিআই ডিসেম্বরের মুদ্রানীতি বৈঠকে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৫.২৫ শতাংশে নামাল। আগে এই হার ছিল ৫.৫০ শতাংশ। এতে ব্যাঙ্কগুলি কম সুদে ঋণ পাবে, ফলে গৃহঋণ, গাড়ি ঋণসহ বিভিন্ন ঋণের ইএমআই কিছুটা কমতে পারে। রেপো রেট কমায় ব্যাঙ্কগুলো তাদের ঋণের সুদের হার কমাতে বাধ্য হবে। ধারণা করা হচ্ছে, রেপো রেট কমলে ফ্লোটিং রেট হোম লোনে প্রতি এক লক্ষ টাকায় ইএমআই কমতে পারে ২০০–৩০০ টাকা। বিশেষ করে দীর্ঘমেয়াদী ঋণগ্রহীতারা বড় স্বস্তি পাবেন। এতে গ্রাহকের হাতে বাড়তি টাকা থাকবে এবং বাজারে নগদের জোগান বাড়বে। গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অর্থনীতিকে আরও চাঙ্গা করতেই এই সিদ্ধান্ত। তাঁর মতে, এতে বিনিয়োগ বাড়বে এবং ব্যবসা-বাণিজ্য আরও গতি পাবে।