আমুদরিয়া নিউজ : ভোটের আবহে রাজ্যে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জীর-এর নাকতলার বাড়িতে আবারও ইডির হানা । নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে ফের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। শনিবার সকালে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইডির একটি দল তাঁর বাড়িতে পৌঁছায়।
জানা গিয়েছে , শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চ্যাটার্জী-কে দীর্ঘদিন ধরে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হচ্ছিল। কিন্ত অসুস্থতার কারণ দেখিয়ে তিনি এড়িয়ে গিয়েছেন। ফলে এবার তাঁর নাকতলার বাড়িতেই গিয়ে সরাসরি জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছে ইডি।