আমুদরিয়া নিউজ : ইউনিসেফের পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে গতকাল রবীন্দ্রসদন-এ “কোড রেড: সুন্দরবন’স্” নামে একটি তথ্যচিত্র দেখানো হয়। এই তথ্যচিত্রে সুন্দরবনে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব এবং কঠিন পরিস্থিতির মধ্যেও সেখানকার সাধারণ মানুষের জীবনসংগ্রামের ছবি তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যচিত্রের পরিচালক সুমন মুখোপাধ্যায়, পরিবেশ গবেষক জয়ন্ত বসু, রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী জাভেদ আহমেদ এবং ইউনিসেফ পশ্চিমবঙ্গ শাখার প্রধান মঞ্জুর হোসেন প্রমুখ। গবেষক জয়ন্ত বসু জানান, জলবায়ু পরিবর্তনের কারণে সুন্দরবন এখন বড় সংকটের মধ্যে রয়েছে। ভবিষ্যতে একই ধরনের বিপদের মুখে পড়তে পারে কলকাতা শহরও—এমন আশঙ্কার কথাও তিনি প্রকাশ করেন।