আমুদরিয়া নিউজ : ভারতীয় দলের তরুণ পেসার অর্শদীপ সিংহকে ভালো পারফরম্যান্সের পরও একাদশের বাইরে রাখায় প্রশ্ন তুলেছেন রবিচন্দ্রন অশ্বিন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই ওয়ানডেতে না খেলানোয় তিনি অসন্তোষ প্রকাশ করেন। অশ্বিনের মতে, ক্রমাগত ভালো খেলেও বেঞ্চে বসালে খেলোয়াড়ের আত্মবিশ্বাস নষ্ট হয়। নতুনদের সুযোগ দেওয়া ঠিক হলেও, ফর্মে থাকা বোলারকে উপেক্ষা করা ভুল সিদ্ধান্ত। ক্রিকেট শুধু দক্ষতার নয়, আত্মবিশ্বাসের খেলাও—এ কথা মনে করিয়ে দিয়ে অশ্বিন বলেন, অর্শদীপ ভারতের একাদশে সম্মানের সঙ্গেই জায়গা পাওয়ার যোগ্য।