আমুদরিয়া নিউজ : ইরান ইসরাইল যুদ্ধের আবহে ভারতের বাজারে রান্নার গ্যাসের যোগান দিতে তৈরি হয়েছে তীব্র আতঙ্ক। যার চিন্তায় কপালে ভাঁজ করেছে মধ্যবিত্তের। জানা গিয়েছে উত্তরপ্রদেশের এক গৃহবধূ কালোবাজার থেকে ১৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার কিনতে বাধ্য হয়েছে। সোমবার সকাল থেকেই দেখা গিয়েছে খালি সিলিন্ডারের লাইন নিয়ে শত শত মানুষ। তো কয়েকদিন এই রান্নার গ্যাসের বুকিং এর মাত্রা এক ধাক্কায় ১৫ থেকে ২০ শতাংশ বেড়ে গিয়েছে। জানানো হয়েছে এবার থেকে দুটি বুকিং এর মাঝে অন্তত ২০ দিনের ব্যবধান থাকতে হবে। মুকিমের এই বিধি নিষেধ দেখে সাধারণ মানুষের একটাই চিন্তা, তবে কি সত্যিই ফুরিয়ে আসছে গ্যাস ?