By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Amudarya News
  • হোম
  • পডকাস্ট
  • দেশ
    • পশ্চিমবঙ্গ
  • বিদেশ
  • উত্তরবঙ্গ
    • শিলিগুড়ি
    • দার্জিলিং
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • স্বাস্থ্য
  • English
  • More
    • বিনোদন
    • চাকরি বিষয়ক
    • প্রযুক্তি/টেকনোলজি
    • আইন-আদালত
    • এলজিবিটিকিউ
    • ব্যবসা
    • শিক্ষা
    • সম্পাদকীয়
Live TV
Font ResizerAa
Amudarya NewsAmudarya News
Search
  • হোম
  • পডকাস্ট
  • দেশ
    • পশ্চিমবঙ্গ
  • বিদেশ
  • উত্তরবঙ্গ
    • শিলিগুড়ি
    • দার্জিলিং
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • স্বাস্থ্য
  • English
  • More
    • বিনোদন
    • চাকরি বিষয়ক
    • প্রযুক্তি/টেকনোলজি
    • আইন-আদালত
    • এলজিবিটিকিউ
    • ব্যবসা
    • শিক্ষা
    • সম্পাদকীয়
Follow US
Amudarya News > দেশ > দিল্লিতে যুযুধান কংগ্রেস-আপ, ইন্ডিয়া জোট ভাঙনের মুখে
দেশরাজনীতি

দিল্লিতে যুযুধান কংগ্রেস-আপ, ইন্ডিয়া জোট ভাঙনের মুখে

Amudarya Desk, Siliguri
Last updated: December 26, 2024 7:31 pm
Amudarya Desk, Siliguri
Share
SHARE

আমুদরিয়া নিউজ : দিল্লিতে বিধানসভা ভোটে কংগ্রেস এবং আম আদমি পার্টি আলাদাভাবে লড়ছে। সেখানে ইন্ডিয়া জোটের এই দুই শরিক যুযুধান হয়েছে আগেই। এবার দুপক্ষের মধ্যে এমন কথা ছোঁড়াছুঁড়ি শুরু হয়েছে যে ইন্ডিয়া জোট প্রায় ভেঙে যেতে পারে। কারণ, বুধবার কংগ্রেসের দুজন প্রথম সারির নেতা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জালিয়াত বলে অভিযোগ করেছেন। বৃহস্পতিবার আম আদমি পার্টির দুই নেতা প্রেস কনফারেন্স করে সেটার প্রতিবাদ জানিয়ে বলেছেন, কংগ্রেসের য়ে দুজন নেতা কেজরিওয়ালকে আক্রমণ করেছেন, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ না করলে ইন্ডিযা জোট থেকে কংগ্রেসকে বের করে দেওয়ার জন্য শরিকদের বলবেন তাঁরা।

আগামী বছরের ফেব্রুয়ারিতে দিল্লি বিধানসভার ভোট। বুধবার দিল্লি কংগ্রেসের নেতা ও সর্বভারতীয় কোষাধ্যক্ষ অজয় মাকেন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি দেবেন্দ্র যাদব প্রেস কনফারেন্সে দিল্লি সরকারের দুর্নীতি ও অপশাসন’ নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করেন। ওই সময় তাঁরা আপ নেতা ও দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ‘ফর্জিওয়াল’ (জালিয়াত) বলে অভিযোগ করেন। মাকেন ও যাদবের অভিযোগ, অরবিন্দ কেজরিওয়াল নীতিহীন। তিনি জনস্বার্থ নয়, রাজনৈতিক স্বার্থে কাজ করে থাকেন। ৩৭০ অনুচ্ছেদ বিলোপদ, সিএএ বা নাগরিকত্ব আইনের সংশোধন এবং অভিন্ন দেওয়ানি বিধিকে সমর্থন করা থেকে সেটা স্পষ্ট হয়েছে বলে দাবি তাঁদের।

এর প্রতিবাদে এদিন পাল্টা প্রেস মিট করে দিল্লির মুখ্যমন্ত্রী আতিশি ও সংসদ সদস্য সঞ্জয় সিং কংগ্রেসকে আক্রমণ করে বলে দেন, দিল্লিতে বিজেপিকে জেতাতে কংগ্রেস মরিয়া। তাঁদের সন্দেহ, অজয় মাকেন বুধবার যা বলেছেন, তা বিজেপিরই তৈরি করে দেওয়া সংলাপ। সঞ্জয় সিং জানিয়ে দেন, ২৪ ঘণ্টার মধ্যে মাকেনের বিরুদ্ধে কংগ্রেসের পক্ষে ব্যবস্থা নেওয়া না হলে ইন্ডিয়া জোট থেকে কংগ্রেসকে বের করে দেওয়ার জন্য শরিকদের বলবেন তাঁরা।

Share This Article
Facebook Whatsapp Whatsapp Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe

Popular Posts

অল্প কমল খাদ্যপণ্যের দাম, কিছুটা স্বস্তি ক্রেতাদের

Amudarya Desk, Siliguri
0 Min Read

সশস্ত্র সীমা বলের উদ্যোগে মৌমাছি পালন বিষয়ে প্রশিক্ষণ শিবির

Amudarya Desk, Siliguri
1 Min Read

এসো মা লক্ষ্মী, বসো ঘরে, আমার এ ঘরে থাকো আলো করে

Amudarya Desk, Siliguri
1 Min Read

বিপন্নদের পাশে দাঁড়াতে জীবন বাজি, নজির চিকিৎসক ইরফান মোল্লার

Amudarya Desk, Siliguri
1 Min Read

You Might Also Like

দেশ

প্রাতর্ভ্রমণে বেরিয়ে গুলিবিদ্ধ আরজেডি নেতা

0 Min Read
আবহাওয়া আপডেটউত্তরবঙ্গদেশ

খারাপ আওহাওয়ার জন্য ভুটান যাওয়া হল না সীতারমণের, শিলিগুড়ি থেকেই ফিরলেন দিল্লি

1 Min Read
আইন-আদালতখেলাখেলাধূলাদেশ

খুনের মামলায় অলিম্পিক পদকজয়ী সুশীল কুমারের জামিন বাতিল করল সুপ্রিম কোর্ট

1 Min Read
রাজনীতি

প্রশান্ত কিশোরের নতুন দল জন সূরজ পার্টির সূচনা

2 Min Read
Amudarya News

The greatest poet Rabindranath Tagore talked about the marginal people, Amudarya News talks about them. Our motto is, be the voice of the marginal. Our slogan is Voice of Marginal. Amudarya is not only the marginalized on the basis of religion, but also the marginalized in the overall context of life. Amudarya News is flowing like the current of one of the oldest rivers in the world.

Facebook-f X-twitter Youtube Medium Telegram Whatsapp
  • North Bengal News
  • Youtube News Channel Siliguri
  • Siliguri Corridor strategic news
  • Blogs
  • Contact

© Amudarya News. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?