আমুদরিয়া নিউজ : সকলেই দেখতে ঢুকেছিলেন রণবীর সিং এর তুখোর অ্যাকশানের মারপ্যাচ, আর দেখে বেরোলেন বড় পর্দায় মোদিকে। জানা গিয়েছে ধুরন্ধর ২ ছবিতে বড়সড় টুইস্ট রেখেছেন পরিচালক আদিত্য ধর। যে দৃশ্য প্রেক্ষাগৃহের বড় স্ক্রিনে ফুটে উঠতেই উল্লাসের জয়ধ্বনি উঠে যায়। সিনেমার নায়ক কে নিয়ে যত না হইচই, তার থেকেও দর্শকমহলের নজর কেড়েছে নরেন্দ্র মোদির একটি দৃশ্য। এখানে সারপ্রাইজ রেখেছেন নির্মাতারা। অ্যাকশন আর দেশ প্রেম দেখানো সিনেমার এক দৃশ্যে দেখা গিয়েছে ২০১৬ সালের নোট বন্দির স্মরণীয় রাত। ঠিক যেদিন নোট বন্দির ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। টেলিভিশনে সম্প্রচারিত সেই দৃশ্যই সিনেমার পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক আদিত্য ধর। আরেকটি বিশেষ দৃশ্য রয়েছে যেটি ২০১৪ সালে মোদির ঐতিহাসিক শপথ গ্রহণের অনুষ্ঠান। যার ফলে একদিনই প্রায় ৮৭৮১০ টি টিকিট বিক্রি হয় এই ছবির।
ধুরন্ধর ২’ পর্দায় প্রধানমন্ত্রীর ছবি ফুটে উঠতেই হলুস্থুল প্রেক্ষাগৃহে
Unexpected moment sparks chaos inside theatres
Leave a Comment