আমুদরিয়া নিউজ : কেন্দ্রীয় সরকারের আশঙ্কা ইরান ইজরাইল যুদ্ধের প্রভাবে এলপিজি আমদানি বন্ধ রয়েছে। এরকম চলতে থাকলে রান্নার গ্যাসের ঘাটতি দেখা যেতে পারে বলে আশংকা কেন্দ্রের। সেই কারণেই জরুরি ক্ষমতা ব্যবহার করে দেশের তেল শোধনাগার গুলিকে উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছে কেন্দ্র। হরমুজ প্রণালী বন্ধ হওয়াতে এই সমস্যা সৃষ্টি হয়েছে বলে মনে করেন কেন্দ্রীয় সরকার।