আমুদরিয়া নিউজ : বৃষ্টির বাজারে জ্বালানির দাম আকাশ ছোঁয়া হয়ে দাঁড়িয়েছে ইরান আমেরিকা যুদ্ধের আবহে। গত ছয় দিনে বিশ্বের বাজারে জ্বালানি তেলের দাম ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যার ফলে ভারতের আম জনতার মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে সংবাদ সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতি যাই হোক না কেন দেশের বাজারে জ্বালানির দাম যাতে না বাড়তে পারে এ বিষয়ে আশ্বস্ত করেছেন মোদি সরকার। তাই আপাতত দেশবাসীর উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলেই জানিয়েছে সংশ্লিষ্ট মহল।