আমুদরিয়া নিউজ : পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর আদালতে চূড়ান্ত চার্জশিট জমা দিল সিবিআই। তদন্তকারী সংস্থার দাবি, উত্তর ও দক্ষিণ দমদম, কামারহাটি, বরানগর-সহ ৮টি পুরসভায় ৬০০-র বেশি বেআইনি নিয়োগ হয়েছে। চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে অয়ন শীলের সংস্থা এবিএস ইনফোজোন ও আইএএস জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের। সিবিআইয়ের অভিযোগ, নিয়োগের জন্য প্রার্থীদের কাছ থেকে এজেন্টদের মাধ্যমে টাকা নেওয়া হত। স্কুল নিয়োগ দুর্নীতির সূত্র ধরেই এই পুরসভা নিয়োগ কেলেঙ্কারির হদিস মেলে বলে জানায় সিবিআই।