আমুদরিয়া নিউজ : বিজেপির প্রার্থী-অসন্তোষ যেন দিনের পর দিন বেড়েই চলেছে। বৃহস্পতিবার ১১২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে পদ্মশিবির। এরপর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আবারও দলীয় নেতা-কর্মীদের ক্ষোভ সামনে চলে আসছে। এবার শিরোনামে উঠে উল এন্টালি বিধানসভা কেন্দ্র।
জানা গিয়েছে, এই কেন্দ্র থেকে প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে প্রার্থী করেছে পদ্মশিবির৷ কিন্তু প্রিয়াঙ্কাকে পছন্দ নয় দলের একাধিক নেতা-কর্মীর। তারা এদিন বিজেপি কার্যালয়ে এসে বিক্ষোভও প্রদর্শন করেন। দপ্তরে আসা এক কর্মী সাফ জানিয়ে দেন, “প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের জন্য মার খেতে পারব না৷ বয়কট প্রিয়াঙ্কা!”
এমনকি এদিন ওই বিক্ষোভে সামিল হয়েছেন হয়েছেন বেলেঘাটার কর্মীরাও৷ ওই আসনে তৃণমূল থেকে প্রার্থী করা হয়েছে কুণাল ঘোষ, বামেদের প্রার্থী করা হয়েছে পারমিতা রায়কে। তাদের বিরুদ্ধে পার্থ চৌধুরীকে টিকিট দিয়েছে গেরুয়া শিবির৷ তাঁকে নিয়েও দলের অন্দরে দেখা দিচ্ছে অসন্তোষ।