আমুদরিয়া নিউজ : অস্ট্রেলিয়ার সিডনিতে এক অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব ও সুশাসনের প্রশংসা করলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি বলেন, নির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্য নিয়ে মোদী একজন শৃঙ্খলাপরায়ণ ও দূরদর্শী নেতা, যিনি সাধারণ মানুষের স্বার্থকে গুরুত্ব দিয়ে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন।
সম্প্রতি নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর আলোচনার প্রসঙ্গ তুলে ধরে কার্নি জানান, ভারতের সাধারণ মানুষের সঙ্গে মোদীর সরাসরি যোগাযোগ ও জনসংযোগের ধরন রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। দেশজুড়ে একাধিক জনসভা ও কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে তিনি মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছেন, যা তাঁর জনপ্রিয়তারই প্রতিফলন।
কার্নি আরও বলেন, ভারতের অর্থনীতি, প্রযুক্তি ও ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে মোদীর নেতৃত্বে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এই উদ্যোগগুলির ফলে সাধারণ মানুষের কাছে বিভিন্ন পরিষেবা দ্রুত পৌঁছে যাচ্ছে এবং প্রশাসনিক স্বচ্ছতাও বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি ভারত ও কানাডার মধ্যে ভবিষ্যতে আরও শক্তিশালী ও ইতিবাচক কূটনৈতিক সম্পর্ক গড়ে উঠবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।