আমুদরিয়া নিউজ : বসিরহাটের বিজেপি বিধায়ক অসীম সরকারের মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক। উত্তর ২৪ পরগনার বসিরহাটে আয়োজিত বিজেপির পরিবর্তন যাত্রায় বিধায়ক অসীম সরকার রাজ্যের দেওয়া ভাতা নিয়ে মহিলাদের উদ্দেশ্যে আপত্তিকর শব্দ প্রয়োগ করেছেন। যা নিয়ে তীব্র রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং বিজেপির সাধারণ সম্পাদক লোকের চ্যাটার্জী। তাদের উপস্থিতিতে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিধায়কের এরূপ মন্তব্যের অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে রাজ্যের দেওয়া লক্ষীর ভান্ডার ও যুবশ্রী প্রকল্পকে নিয়ে তিনি রাজ্যের নারীদের অসম্মান করেছেন এবং আপত্তিকর মন্তব্য উত্থাপন করেছেন। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস।