By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Amudarya News
  • হোম
  • পডকাস্ট
  • দেশ
    • পশ্চিমবঙ্গ
  • বিদেশ
  • উত্তরবঙ্গ
    • শিলিগুড়ি
    • দার্জিলিং
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • স্বাস্থ্য
  • English
  • More
    • বিনোদন
    • চাকরি বিষয়ক
    • প্রযুক্তি/টেকনোলজি
    • আইন-আদালত
    • এলজিবিটিকিউ
    • ব্যবসা
    • শিক্ষা
    • সম্পাদকীয়
Live TV
Font ResizerAa
Amudarya NewsAmudarya News
Search
  • হোম
  • পডকাস্ট
  • দেশ
    • পশ্চিমবঙ্গ
  • বিদেশ
  • উত্তরবঙ্গ
    • শিলিগুড়ি
    • দার্জিলিং
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • স্বাস্থ্য
  • English
  • More
    • বিনোদন
    • চাকরি বিষয়ক
    • প্রযুক্তি/টেকনোলজি
    • আইন-আদালত
    • এলজিবিটিকিউ
    • ব্যবসা
    • শিক্ষা
    • সম্পাদকীয়
Follow US
Amudarya News > Uncategorized > এসডিও-কে পিস্তল দেখিয়ে খুনের হুমকি, বিজেপি বিধায়কের জেল, পদও গেল
Uncategorizedরাজনীতি

এসডিও-কে পিস্তল দেখিয়ে খুনের হুমকি, বিজেপি বিধায়কের জেল, পদও গেল

Amudarya Desk, Siliguri
Last updated: May 24, 2025 1:59 pm
Amudarya Desk, Siliguri
Share
SHARE

আমুদরিয়া নিউজ : ২০ বছর আগে একজন এস ডি ও-কে পিস্তল দেখিয়ে খুনের হুমকি দেওয়ার জেরে জেলে গেলেন এক বিজেপি বিধায়ক। সঙ্গে সঙ্গেই তাঁকে বিধানসভার এমএলএ পদ থেকে বহিষ্কারও করা হয়েছে। ওই বিজেপি বিধায়কের তিন বছর জেল হয়েছে। ফলে, দেশের জনপ্রতিনিধিত্ব আইন অনুসারে আগামী ছয় বছর তিনি কোনও ভোটে দাঁড়াতে পারবেন না। ওই বিজেপি বিধায়কের নাম কঁওয়রলাল মিনা। তিনি রাজস্থানের বারানের আন্তা বিধানসভা আসন থেকে জিতেছিলেন। তাঁকে বিধানসবার স্পিকার বহিষ্কার করায় ওই আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। ২০০৫ সালে এস ডি ও-কে পিস্তল উঁচিয়ে খুনের হুমকি দিয়েছিলেন বিধায়ক। ২০২০ সালের ১৪ ডিসেম্বর, ঝালাওয়াড় জেলার অকলেরা আদালত মীনাকে তিন বছরের জেলের সাজা দেয়। পরে তাঁর জামিন হয়। এর পরে মামলাটি ঝুলে ছিল। কংগ্রেস অভিযোগ করে রাজস্থানের বিজেপি সরকার তৎপর না হওয়ায় মামলাটি থমকে যায়। কংগ্রেসের পক্ষ থেকে হাইকোর্টে মামলাটির নিষ্পত্তি করার আবেদন করা হয়। তখন মীনা জামিনের মেয়াদ বাড়াতে হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্ট তা নাকচ করে দেয়। মীনা সুপ্রিম কোর্টে যান। সুপ্রিম কোর্ট গত বুধবার সেই আর্জি খারিজ করে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেয়। আদালতে হাজির হলে শুক্রবার তাঁকে জেলে পাঠানো হয়। সঙ্গে সঙ্গেই তাঁকে এমএলএ পদ থেকে সরিয়ে দেওয়া হয়। কারণ, আইন অনুসারে, কোনও এমএলএ কোনও অপরাধে দু বছরের বেশি সাজাপ্রাপ্ত হলে এমএলএ পদ হারাবেন।

TAGGED:#threatBJP
Share This Article
Facebook Whatsapp Whatsapp Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe

Popular Posts

ভাড়া নেওয়ার পরদিন মিলল ভাড়াটে মহিলার দেহ

Amudarya Desk, Siliguri
0 Min Read

মহিলা দাবা বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারতের দিব্যা দেশমুখ

Amudarya Desk, Siliguri
1 Min Read

আমেরিকার উইসকনসিনে খুন ভারতীয় ছাত্র

Kishore Saha
0 Min Read

ভারতের আরও ৪ বিক্রিয় কেন্দ্র খুলছে অ্যাপল

Amudarya Desk, Siliguri
1 Min Read

You Might Also Like

রাজনীতি

শিলিগুড়ির মেয়রের বাড়ির মেয়ের পোস্ট ঘিরে ফেসবুক তোলপাড় Reel

রাজনীতি

পাঁচ দিনে ধরনা প্রত্যাহার মমতার

1 Min Read
Uncategorized

৫০০ টাকার গোলমাল

1 Min Read
EnglishUncategorizedআন্তর্জাতিকআন্দোলন

Gen-Z styled protests in Mexico City, Clash with Police

1 Min Read
Amudarya News

The greatest poet Rabindranath Tagore talked about the marginal people, Amudarya News talks about them. Our motto is, be the voice of the marginal. Our slogan is Voice of Marginal. Amudarya is not only the marginalized on the basis of religion, but also the marginalized in the overall context of life. Amudarya News is flowing like the current of one of the oldest rivers in the world.

Facebook-f X-twitter Youtube Medium Telegram Whatsapp
  • North Bengal News
  • Youtube News Channel Siliguri
  • Siliguri Corridor strategic news
  • Blogs
  • Contact

© Amudarya News. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?