আমুদরিয়া নিউজ : ‘চার্জশিট’ প্রকাশের পরেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধায়ের তোপে পড়ল বিজেপি। শনিবার পুরুলিয়ার মানবাজারে এক জনসভা থেকে তিনি বিজেপিকে নিশানা করে তীব্র আক্রমণ করলেন।
মমতার অভিযোগ, বিজেপি দাঙ্গা ও বিভেদের রাজনীতি করছে এবং মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, তৃণমূল সরকার থাকলে লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথীর মতো প্রকল্প চালু থাকবে, কিন্তু বিজেপি এলে সেগুলো বন্ধ হয়ে যেতে পারে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, বিজেপি আগে নিজেদের কাজের হিসাব দিক। তাঁর অভিযোগ, বিজেপি মানুষের কথা শোনে না এবং শুধু বিভাজনের রাজনীতি করে। শেষে তিনি বলেন, তাঁর কাছে সবচেয়ে বড় শক্তি হল মানুষের সমর্থন এবং তিনি শুধু সেটাই চান।