By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Amudarya News
  • হোম
  • পডকাস্ট
  • দেশ
    • পশ্চিমবঙ্গ
  • বিদেশ
  • উত্তরবঙ্গ
    • শিলিগুড়ি
    • দার্জিলিং
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • স্বাস্থ্য
  • English
  • More
    • বিনোদন
    • চাকরি বিষয়ক
    • প্রযুক্তি/টেকনোলজি
    • আইন-আদালত
    • এলজিবিটিকিউ
    • ব্যবসা
    • শিক্ষা
    • সম্পাদকীয়
Live TV
Font ResizerAa
Amudarya NewsAmudarya News
Search
  • হোম
  • পডকাস্ট
  • দেশ
    • পশ্চিমবঙ্গ
  • বিদেশ
  • উত্তরবঙ্গ
    • শিলিগুড়ি
    • দার্জিলিং
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • স্বাস্থ্য
  • English
  • More
    • বিনোদন
    • চাকরি বিষয়ক
    • প্রযুক্তি/টেকনোলজি
    • আইন-আদালত
    • এলজিবিটিকিউ
    • ব্যবসা
    • শিক্ষা
    • সম্পাদকীয়
Follow US
Amudarya News > আন্দোলন > বনধে বাংলা-বিহারে বিক্ষিপ্ত অশান্তি, কোথায় কেমন প্রভাব?
আন্দোলনদেশ

বনধে বাংলা-বিহারে বিক্ষিপ্ত অশান্তি, কোথায় কেমন প্রভাব?

Amudarya Desk, Siliguri
Last updated: July 9, 2025 2:36 pm
Amudarya Desk, Siliguri
Share
SHARE

আমুদরিয়া নিউজ: নয়া শ্রম আইন-সহ ১৭ দফা দাবিতে শ্রমিক সংগঠনগুলির ডাকা বনধ চলছে দেশজুড়ে। এদিন বাংলা এবং বিহারে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গিয়েছে। এদিন সকালে উত্তর ২৪ পরগনার বেলঘরিয়া, বারাকপুর, শ্যামনগর স্টেশনে ট্রেন অবরোধ করেন বন্‌ধ সমর্থনকারীরা। সাতসকালে অবরোধে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে একাধিক ট্রেন। ফলে সমস্যায় পড়েন নিত্যযাত্রী থেকে অফিসযাত্রীরা। শিয়ালদহের দক্ষিণ শাখাতেও একাধিক জায়গায় ট্রেন অবরোধের চেষ্টা হয়। যাদবপুর স্টেশনে অবরোধ করা হয়। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হলদিয়া, আসানসোল, দুর্গাপুর-সহ একাধিক জায়গায় বন্‌ধ সমর্থনকারীরা রাস্তায় নামেন।

বিহারেও এই বন্‌ধের ব্যাপক প্রভাব পড়তে দেখা গিয়েছে। বিরোধী দল আরজেডির ছাত্র শাখা জাহানারাবাদে ট্রেন অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখায়। রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করা হয়। এই বনধের পাশাপাশি ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়ার প্রতিবাদও জানানো হচ্ছে বিহারে। সেটিকে কেন্দ্র করে আন্দোলনে সামিল হয়েছে কংগ্রেস ও আরজেডি। এদিকে কেরলের বিভিন্ন জায়গায় বন্‌ধের প্রভাব পড়েছে। স্কুল-কলেজ, দোকানপাট, অফিস বন্ধ। খোলেনি ব্যাঙ্কও। ওড়িশার খুর্দা জেলার সিটুর কর্মীরা ভুবনেশ্বর যোগাযোগকারী জাতীয় সড়ক অবরোধ করায় যান চলাচলে ব্যাপক প্রভাব পড়ে। দক্ষিণের তামিলনাড়ু, কর্নাটক, তেলঙ্গানায় বিক্ষিপ্তভাবে বনধ সমর্থকরা মিছিল-মিটিং করলেও তেমন কোনও প্রভাব পড়েনি। বন্‌ধের খুব একটা প্রভাব দেখা যায়নি রাজধানী দিল্লিতেও। সকাল থেকে কিছুটা ট্রাফিকের সমস্যা থাকলেও স্বাভবিক রয়েছে যান চলাচল।

TAGGED:#Bharat Bandh
Share This Article
Facebook Whatsapp Whatsapp Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe

Popular Posts

করম পুজোতেও সরকারি অনুদানের দাবি আদিবাসীদের

Amudarya Desk, Siliguri
2 Min Read

ইজরায়েল-হামাস যুদ্ধ পুরোপুরি থেমে গিয়েছে, ঘোষণা ট্রাম্পের

Amudarya Desk, Siliguri
1 Min Read

ইনট্রোর অছিলায় ৩ ঘণ্টা দাঁড় করিয়ে রাখা, মেডিক্যাল পড়ুয়ার মৃত্যু

Amudarya Desk, Siliguri
1 Min Read

পহেলগাঁও হামলার তীব্র নিন্দা, কড়া বিবৃতি দিল জাপান

Amudarya Desk, Siliguri
1 Min Read

You Might Also Like

দেশরাজনীতি

কাশ্মীরে রোকর্ড সংখ্যক ভোট, আজ সভা মোদীর

0 Min Read
আন্তর্জাতিকদেশবিদেশ

আগামী সপ্তাহেই স্বাক্ষরিত হতে পারে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি!

1 Min Read
দেশবেড়ু বেড়ু

দিল্লি-পাটনা বন্দে ভারত

0 Min Read
দেশ

আগামীকাল ধনতেরস, কী কিনবেন? কী কিনবেন না?

1 Min Read
Amudarya News

The greatest poet Rabindranath Tagore talked about the marginal people, Amudarya News talks about them. Our motto is, be the voice of the marginal. Our slogan is Voice of Marginal. Amudarya is not only the marginalized on the basis of religion, but also the marginalized in the overall context of life. Amudarya News is flowing like the current of one of the oldest rivers in the world.

Facebook-f X-twitter Youtube Medium Telegram Whatsapp
  • North Bengal News
  • Youtube News Channel Siliguri
  • Siliguri Corridor strategic news
  • Blogs
  • Contact

© Amudarya News. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?