আমুরিয়া নিউজ : কলকাতায় সমস্ত দোকান, সাইনবোর্ড ও হোডিং এ বাধ্যতামূলকভাবে বাংলা ভাষার দাবিকে সামনে রেখে কলকাতা পুরসভার সামনে বিখ্খভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করছে বাংলা পক্ষের। তাদের দাবি গত বছর কলকাতা পুরসভার পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল যে কলকাতায় সমস্ত দোকান, সাইনবোর্ড ও হোডিং এ বাধ্যতামূলকভাবে বাংলা ভাষা থাকতে হবে। কিন্তু সেই বিজ্ঞপ্তি কার্যকর করা হয়নি। তারই প্রতিবাদে বাংলা পক্ষ এর থেকে এই প্রতিবাদ কর্মসূচি।