আমুদরিয়া নিউজ : মঙ্গলবার বাংলাদেশের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-পরিচালক মোঃ অয়নাল আবেদীন স্বাক্ষরিত একটি পরিপত্রে জানানো হয়েছে, রমজান মাসজুড়ে স্কুলগুলি ছুটি ঘোষণা করায় শিক্ষার ঘাটতি পূরণে সাপ্তাহিক ১০ টি শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহাবুবুর রহমান তুহিনও এ তথ্য নিশ্চিত করেছেন।
সিদ্ধান্ত পত্রে বলা হয়েছে, রমজান মাস জুড়ে স্কুলগুলি ছুটি ঘোষণা করায় ছাত্র-ছাত্রীদের পড়াশোনার প্রচুর ক্ষতি হয়েছে। সেই ক্ষতিপূরণের জন্যই এই রূপ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে চিঠি পাঠানো হবে বলে জানানো হয়েছে।