আমুদরিয়া নিউজ : ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা ওপেনার স্মৃতি মান্ধানা এবং সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলকে ঘিরে আবারও সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছে। ২০২৫ সালের নভেম্বরে তাঁদের বিয়ের কথা থাকলেও তা পরে বাতিল হয়ে যায়। এরপর পলাশের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠে এবং দু’জনই সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করেন, যা নিয়ে অনুরাগীদের মধ্যে জল্পনা আরও বাড়ে।
স্মৃতির বাবা ও পলাশের দিদি পালকের নতুন একটি ভিডিও ভাইরাল হওয়ায় আবার চর্চা শুরু হয়েছে। ভিডিওটি দেখে নেটিজেনদের মধ্যে স্মৃতি ও পলাশের সম্পর্ক নিয়ে জল্পনা ছড়িয়েছে। পাশাপাশি, তারা শীঘ্রই বিয়ে করতে পারেন কিনা তা নিয়েও নানা প্রশ্ন উঠছে।