আমুদরিয়া নিউজ : ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনায় আমেরিকা যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে চিন। চিনের বিদেশমন্ত্রক স্পষ্টভাবে বলেছে, কোনো দেশই নিজেকে “বিশ্বের বিচারক” বা আন্তর্জাতিক আইন প্রয়োগকারী হিসেবে প্রতিষ্ঠা করতে পারে না। আমেরিকা ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে আটক করার পর এই মন্তব্য করে বেজিং। চিনের বক্তব্য অনুযায়ী, আন্তর্জাতিক সম্পর্ক পরিচালিত হওয়া উচিত রাষ্ট্রসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে, একতরফা শক্তি প্রয়োগের মাধ্যমে নয়। তারা সব দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করার আহ্বান জানিয়েছে।