আমুদরিয়া নিউজ : ইরানের সঙ্গে আমেরিকার কয়েক দফা আলোচনা হলেও যুদ্ধ কি হতে চলেছে? একটি সংবাদ সংস্থার রিপোর্ট অনুসারে, ইরানে হামলার জন্য হাজার হাজার সেনা তৈরি হয়েছে আমেরিকায়। তাঁরা সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে সংবাদ সংস্থাটি দাবি করেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ইরানে যা হবে তা ভালর জন্যই হবে। সেখানকার শাসকদের সরানো হলে কারা ক্ষমতায় আসবে সেটা ইরানের মানুষ ঠিক করবে বলে ট্রাম্প জানিয়েছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলছেন, ইরানের বিরুদ্ধে আমেরিকার এবারের হানা বেশি ঝুঁকির হতে পারে। কারণ, ইরানের কাছে ক্ষেপণাস্ত্রের বিশাল ভাণ্ডার রয়েছে।