আমুদরিয়া নিউজ : ভারত-বাংলাদেশের মধ্যে সবরকম ভিসা শীঘ্রই ফের চালু হতে পারে। একটি বাংলাদেশি সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে বাংলাদেশের একটি ভারতীয় দূতাবাসের কর্তা এমনই আভাস দিয়েছেন। শেখ হাসিনা সরকারের পতন এবং বাংলাদেশে অশান্তির কারণে মেডিক্যাল এবং ডবল-এন্ট্রি ছাড়া অন্য ভিসা পরিষেবা বন্ধ রয়েছে। এখন পরিস্থিতি ক্রমশ দ্রুত স্বাভাবিক হচ্ছে। তাই সব রকম ভিসা ফের চালু হলে ভারত এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে ওই কর্তা আশা প্রকাশ করেন।