আমুদরিয়া নিউজ : ভেনিজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া মাদুরোকে বন্দি করার পর আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প লাতিন আমেরিকার দেশগুলো, বিশেষ করে কলম্বিয়া, মেক্সিকো ও কিউবাকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, এই দেশগুলো মাদক ব্যবসার কেন্দ্র হয়ে উঠেছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো আমেরিকার এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন। মেক্সিকো ও কিউবাও এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। যদিও ট্রাম্পের বক্তব্য, মাদক চক্র নির্মূল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।