আমুদরিয়া নিউজ : বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের পরিচিত অভিনেত্রী পার্নো মিত্র আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। শুক্রবার বেলা সাড়ে বারোটা নাগাদ তৃণমূল ভবনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে তিনি দলে যোগ দেন।
এর আগে পার্নো মিত্র বিজেপিতে ছিলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তিনি বরানগর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন। তবে সেই নির্বাচনে পরাজিত হন। নির্বাচনের পর ধীরে ধীরে বিজেপির সঙ্গে তাঁর দূরত্ব বাড়ে।
পার্নোর কথায়, “ছ’বছর আগে বিজেপিতে যোগ দিয়েছিলাম। আপনাদের সে কথা মনে আছে। মনে হচ্ছে, এ বার নিজেকে শুধরে নেওয়া উচিত। সেটাই করলাম।” রাজনৈতিক মহলের মতে, বিনোদন জগতের পরিচিত মুখ হিসেবে পার্নোর যোগদানে তৃণমূল আরও শক্তিশালী হল।