আমুদরিয়া নিউজ : ফেব্রুয়ারিতেই প্রকাশ পেয়েছে অভিনেতা দিব্যজ্যোতি দত্ত এবং দিব্যাণী মন্ডলের প্রথম ছবির ঝলক। যা দেখে অনেকেই এই জুটির প্রেমের রসায়ন নিয়ে কাল্পনিক চিত্র এঁকে ফেলেছে। ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ যখন সম্প্রচারিত হয়েছিল তখন সূর্য-দীপার জুটি নিয়েও অনেক জল্পনা চলেছিল। বর্তমানে দিব্যজ্যোতির রিলেশন স্টেটাস নিয়ে কৌতুহলী দর্শক মহল। এ সম্পর্কে স্পষ্ট উত্তর দিলেন অভিনেতা নিজেই। তিনি স্পষ্ট জানিয়ে দেন না বর্তমানে তিনি কোন সম্পর্কেই নেই। এসব কিছু নিয়ে তিনি এখন ভাবছেনই না। পড়াশোনা এবং শরীরচর্চা নিয়েই তুমি এখন মনোযোগ দিচ্ছে বলে জানান।