আমুদরিয়া নিউজ : ‘লাল সিং চাড্ডা’ ছবিটির ব্যর্থতা নিয়ে এবার মুখ খুললেন আমির খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “আমি খুব সহজেই ভেবে নিয়েছিলাম যে ২০০ কোটি টাকায় বানানো এই ছবিটি অনায়সেই ৩০০ কোটি টাকার ব্যবসা করবে। কিন্তু আমার ধারণা ভুল ছবি। মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পুরোপুরি ব্যর্থ হয় ছবিটি।” তিনি জানান, ব্যর্থতার কথা ভাবতে ভাবতে তাঁর চোখে জল চলে আসত। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে তাঁর পরিবার তাঁকে অনেক সহযোগিতা করেছে বলেও তিনি মন্তব্য করেছেন।
২০২২ সালে মুক্তি পায় আমির অভিনীত হলিউডের কালজয়ী ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেক ‘লাল সিং চাড্ডা।’ এই ছবিটিকে ঘিরে অভিনেতার স্বপ্ন ছিল অনেক। ভেবেছিলেন, খুব সহজেই ছবিটি ৩০০ কোটির ব্যবসা করবে। কিন্তু মুক্তি পাওয়ার পর দেখা যায় উল্টো চিত্র। পাশাপাশি নেটিজেনদেরও কঠোর সমালোচনায় বিদ্ধ হন এই তারকা। তারপর আর কোনও ছবিতে অভিনয় করেননি আমির। বর্তমানে ছেলে জুনেইদের ‘এক দিন’ ছবির কাজ নিয়ে তুমুল ব্যস্ত এই অভিনেতা।